রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভোলা প্রতিনিধি: ভোলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সাধারন সম্পাদক মাওলানা তাজ উদ্দিন ফারুকী বলেন, তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন বা সংবাদ সম্মেলন করার চেষ্টা করবেন।

এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, কোন প্রকার সমাবেশ করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য।

এদিকে গতকাল রবিবার দুপুরে নিহত ৪জনের দাফন রাতেই সম্পন্ন হয়েছে। নিহতরা হলেন বোরহানউদ্দিন পৌর ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহাফুজুর রহমান পাটওয়ারী (৪২) বোরহানউদ্দিন উপজেলার মহিউদ্দিন পাটওয়ারীর ছেলে মাহাবুব পাটওয়ারী (১৪), মনপুরা হাজির হাট এলাকার বাসিন্দা মিজানুর রহমান(৪০) ও বোরহানউদ্দিনেন শাহীন।

এদের মধ্যে মাহাফুজুর রহমান পাটওয়ারীর জানাযা গতকাল রাত সাড়ে ৯টার বোরহানউদ্দিন বাজারর উত্তর মাথায় বাসষ্টানে অনুষ্ঠিত হয়েছে। অন্য ৩জনের জানাযা নিজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।পরে তাদের দাফন করা হয় বলে স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে।

আজ সোমবার সকাল থেকে ভোলা সদর ও বোরহানউদ্দিনের মোড়ে মোড়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের হিন্দু এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করে ম্যাসেঞ্জাওে আল্লাহ ও নবীজির নামে অবমাননাকর বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়। এর পর বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ঐ যুবককে পুলিশ আটক করে তাদের হেফাজতে রাখে। হিন্দু যুবকের ফেসবুক আইডি হ্যাক করার সঙ্গে জড়িতদের পুলিশ আটক করেছে বলে জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রবিবার সকালে ’তৌহিদী জনতা’র ব্যানারে মুসুল্লিারা বিপ্লবের ফাসিঁর দাবিতে বোরহানউদ্দিন ঈদগাহ মাদ্রাসার মাঠে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। পুলিশ এই সমাবেশের অনুমতি দেয়নি এবং মুসুল্লিদের সমাবেশ না করতে বলেন। তারপরও সেখানে হাজার হাজার মুসুল্লিারা সমাবেত হন। এবং সেখানে কিছু সংখ্যক উক্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও পাথর ছুড়ে মারে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়।

পুলিশ জানায়, একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে ও সরকারী জানমাল রক্ষার্থে জনতাকে নিবৃত্ত করতে প্রথমে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ এবং পরে শর্টগান চালায়। পরে পরিস্থিতির ভহাবহতায় ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

এসময় মাহাফুজুর রহমান পাটওয়ারী, মাহাবুব,মিজানুর রহমান ও শাহীন নামের ৪মুসুল্লি নিহত হয়। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে কয়েক জনকে আটক করেছে।

পুলিশের উপর হামলার অভিযোগে রবিবার রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মু.এনামুল হক জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

ভোলার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ সাব্বির হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় ৩০ পুলিশ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন চিকিৎসাধীন। পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে।

এ রির্পোট লেখা পযর্ন্ত জানায়ায়, গতকাল রবিবার ঘোষিত ভোলায় সরকারী স্কুল মাঠে আজ সোমবার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারের ৬দফার দাবীতে প্রতিবাদ সমাবেশটি ভোলা প্রেসক্লাবের সামনে চলছে।

ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, শহরের পরিবেশ স্বাভাবিক হচ্ছে। তবে বোরহানউদ্দিনে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ,বিজেবি ও কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।