সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

রাজধানীতে পুলিশ সদস্য নিহতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পারভেজ (৩২) নামে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে তাদেরকে ঢাকা ও গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়।

এদিন দুপুরে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন, শামীম রেজা ও মো. সুলতান। তাদের মধ্যে শামীম রেজা গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার যুবদলের আহ্বায়ক।

নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ (৩২) কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ ও টাঙ্গাইলের মাঝামাঝি এলাকা নাগরপুর উপজেলার ফয়েজপুর গ্রামে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার দুজন সরাসরি হত্যায় অংশ নেন। সিটি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষকালে ফকিরাপুলের বক্সকালভার্ট রোড এলাকায় আমিরুলকে গনপিটুনি দেয়া হলে তিনি মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।