বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১৭
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট ।। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় কক্সবাজার অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন-রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শুক্রবার (৩ নভেম্বর) পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার বাকি দুই দিনের মতো সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে । তবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে গত ১ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।