সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:০২
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানা কর্তৃক ৬০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলার শাহপুরী হাইওয়ে থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃপারভেজ (৩১) নামক ১ মাদক কারবারিকে আটক পূর্বক তার নিকট থেকে ৬০০০ (ছয় হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে উদ্ধার করা হয়। আসামি মোঃপারভেজ (৩১) ভোলা জেলার দৌলতখান থানার ৪(চার) নং ওয়ার্ডের উত্তর জয়নগর গ্রামের মোঃহারুন ব্যাপারীর ছেলে। আটককৃত আসামি মোঃপারভেজ একজন কাভার্ডভ্যান চালক।

মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) রাত অনুমান ৮টা ৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (শহর ও যান) এফএএম সাইফুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ সুমন তালুকদার, এএসআই (নিঃ) মোঃরাকিব হাওলাদার, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার লক্ষে বিশেষ চেকপোষ্ট ডিউটি বসিয়ে উখিয়া থানাধীন কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কদলাতলী উঠনতি নামক স্থানে মহাসড়কে পাকা রাস্তার উপর কক্সবাজারমুখী কভার্ডভ্যান ; যার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট১৭-০৮১৫ থামিয়ে ড্রাইভারের সিটের নিচে বাম পাশে বিশেষ কায়দায় তৈরীকৃত বক্সের মধ্য হতে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সাক্ষিদের উপস্থিতিতে জব্দ করা হয়। ঘটনাস্থল হতে আসামি মোঃপারভেজ (৩১) পিতা-মোঃহারুন ব্যাপারী, মাতা-মোছাঃময়ফুল বেগম, সাং-উত্তর জয়নগর, ৪(চার) নং ওর্য়াড, থানা-দৌলতখান, জেলা-ভোলাকে আটক পূর্বক তার চালিত কর্ভাডভ্যানটি জব্দ করা হয়। উক্ত ছয় হাজার পিছ ইয়াবা ট্যাবলেটের মুল্য অনুমান ৬০০০×৩০০ = ১৮,০০০০০/- ( আঠারো লক্ষ টাকা)। আসামি মোঃপারভেজের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।