সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৪১
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

পটুয়াখালীতে বহুতল ভবন থেকে পড়ে রং মিস্ত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালী বাউফল উপজেলায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে রবিউল খান (১৮) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বাউফল পৌরশহরের ৪নম্বর ওয়ার্ডের শাহি মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রবিউল পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের রফিজ খানের ছেলে।

জানা গেছে, রবিউল নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করছিলেন। এ সময় ভবনের উত্তর পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের তারের সঙ্গে রংয়ের রোলার লেগে স্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।