শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:০৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আল মামুন, ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি:“দোষারপ নয়,জীবনের আগে জীবিকা নয়,সড়ক দূর্ঘটনা আর নয়” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখা ও ফুলবাড়ী থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

আজ সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালীী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার অর্থ সম্পাদক আল-আমিন এর সঞ্চালনায় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোছাঃ কানিজ আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম।

অন্যান্যদের বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান। নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি মোঃ খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক মোঃ হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক এস.এম রাসেল পারভেজ প্রমূখ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।