রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজারহাটে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির দেহ বিচ্ছিন্ন হাত, পা ও মাথা উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাট উপজেলায় ডোবা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির দেহ বিচ্ছিন্ন দুই হাত, এক পা ও মাথা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২২ অক্টোবর) উপজেলার চাকিরপাশা ইউনিয়নের নাককাটি বাজারের পশ্চিমে একটি ডোবা থেকে দেহাংশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, দেহাংশ ময়মনসিংহে লাগেজ থেকে উদ্ধার করা ব্যক্তির হতে পারে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নাককাটি বাজার এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডোবায় ভাসমান অবস্থায় মানুষের অর্ধগলিত খন্ডিত দেহাংশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ‘আমরা এক ব্যক্তির দেহ বিচ্ছিন্ন মাথা, দুই হাত ও একটি পা উদ্ধার করেছি। সেগুলোর পাশে একটি ব্যাগ ও কাপড় পাওয়া গেছে। সোমবার মংমনসিংহে লাগেজের ভেতর থেকে উদ্ধার হওয়া ব্যক্তির দেহখন্ডের সঙ্গে কুড়িগ্রামে গত দুই দিনে উদ্ধার হওয়া অঙ্গগুলোর যোগসূত্র রয়েছে কিনা, আমরা তা খতিয়ে দেখছি।’

উল্লেখ্য গত সোমবার সকালে জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রাম থেকে এক ব্যক্তির দেহ বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করে পুলিশ।