শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় মা ইলিশ শিকারের অপরাধে গ্রাম পুলিশ সহ ১১ জনের জেল-জরিমানা

ভোলা প্রতিনিধি:ভোলায় মা ইলিশ শিকারের অপরাধে ৫জন গ্রাম পুলিশ(দফাদার)সহ ১১জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম মো. কাওছার হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার মো. ইউছুফ, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মোশারেফ হোসেন (হেজু), ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল মন্নান, ৩ নং ওয়ার্ডের গ্র্রাম পুলিশ মো. হেলাল ও ৫ নং ওয়ার্ডের গ্রাম পুুলিশ মো. লোকমান হোসেন। বাকিরা হলেন- সদর উপজেলার মো. নুরউদ্দিন, মো. ইউছুফ, মো. অহিদ ও মো. ইব্রাহীম ও দিন মোহাম্মদ ও জসিম নামের ২ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের একটি টিম ভোলার মেঘনা নদীতে অভিযানে নামে। এ সময় মেঘনা নদীর ভোলার খাল পয়েন্ট থেকে একটি ট্রলারে ৫জন গ্রাম পুলিশকে পোশাক পরিহিত অবস্থায় মাছ ও জালসহ আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১০ কেজি মা ইলিশ ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধকালীন নদীতে জেলেদের দিয়ে মাছ ধরানো এবং জেলেদের থেকে জাল-মাছ নিয়ে যাওয়া সহ নানা অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রাম পুলিশ ছাড়াও অভিযানে আরও ৬ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ গ্রাম পুলিশ ও ৪ জেলেকে ১বছর করে কারাদন্ড ও দুই জেলেকে ৫হাজার টাকা জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন সময়। এসময় মেঘনা- তেঁতুলিয়াসহ সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।