শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রেভিনিউ ষ্ট্যাম্প সংকট,ভোগান্তিতে ভূরুঙ্গামারীবাসী

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর প্রধান ডাকঘরে রেভিনিউ ষ্ট্যাম্প এর সংকট দেখা দিয়েছে। ফলে প্রতিদিন উপজেলা পরিষদসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও এনজিওতে টাকা তুলতে আসা লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, সঞ্চয়পত্রের লভ্যাংশ, এমটিডিআর, এফডিআর সহ মাসিক মুনাফা ভিত্তিক বিভিন্ন স্কিমের লভ্যাংশের টাকা ৫০০/- পার হলেই দশ টাকা মূল্যের একটি রেভিনিউ ষ্ট্যাম্প লাগানোর বিধান রয়েছে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ এর গ্রাহকদের বিদ্যুৎ বিল চারশত টাকার বেশি হলেই একটি করে রিভিনিউ ষ্ট্যাম্প লাগাতে হয়। কিন্তু উপজেলার প্রধান ডাকঘরে রেভিনিউ ষ্ট্যাম্প না থাকায় চরম বিপাকে পড়েছে ঐ সব সেবা প্রত্যাশিরা।

পোষ্ট অফিস সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে দশ টাকা মূল্যের রেভিনিউ ষ্ট্যাম্প ভূরুঙ্গামারীর প্রধান ডাক ঘরে শেষ হয়ে যায়। যাথাযথ কর্তৃপক্ষের নিকট রিভিনিউ ষ্ট্যাম্প প্রেরণের চাহিদা দেয়া হয়েছে। কিন্তু প্রেরিত চাহিদার বিপরিতে কোন রেভিনিউ ষ্ট্যাম্প পাওয়া যায়নি। তাই বিভিন্ন সেবা নিতে আসা গ্রাহকরা ফিরে যাচ্ছেন। জরুরী ভিত্তিতে ভূরুঙ্গামারী পোষ্ট অফিসে রিভিনিউ ষ্ট্যাম্প প্রেরনের দাবি উঠেছে।

ভূরুঙ্গামারী পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার আবু সাঈদ জানান, রেভিনিউ ষ্ট্যাম্প বর্তমানে নেই। চাহিদা দেয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত তা আমরা পাব এবং সংকট কেটে যাবে।