বুধবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৪৩
শিরোনাম :
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭

প্রথম দিনে অফিস করছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

ডেস্ক রিপোর্ট ।। মন্ত্রণালয়ের নিজ দপ্তরে প্রথম অফিস কার্যক্রম পরিচালনা করছেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। তারা আজ নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি সকলের সঙ্গে পরিচিত হচ্ছেন।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়সহ নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগগুলোয় প্রথম অফিস করছেন তারা।

সকাল থেকেই সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানান মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করেন। এরপর সম্মেলন কক্ষে পরিচিতি সভা।

গত বৃহস্পতিবার বঙ্গভবনে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পরদিন শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।