রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জামালপুরে অনলাইন ক্যাসিনোর ৫ সদস্য আটক

ডেক্সরিপোর্ট:জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে মালয়েশিয়াভিত্তিক অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ কয়েক লাখ টাক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৪ জামালপুরের উপ-পরিচালক পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মেলান্দহ বাজারে পৃথক স্থানে অভিযান চালায়।

এ সময় মালয়েশিয়াভিত্তিক অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে আদিপৈত গ্রামের নোমান হোসেন (৩০), মশিউর রহমান (৩৩) জোবায়ের আহম্মেদ ওরফে সোহাগ (২৩), মাহামুদুল হাসান ওরফে মাসুম (৩৩) ও ফরহাদ ইসলাম (৩২) কে আটক করে।

আটকের সময় তাদের কাছ থেকে ক্যাসিনোর নগদ ৩ লাখ ৮০ হাজার ৬২ টাকা, ১৩টি মোবাইল সেট, কয়েকটি ব্যাংকের চেক বই, একটি ডেস্কটপ কম্পিউটার, একটি ডিজিটাল সিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হবে।

জানা গেছে, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নার মালিকানাধীন জিন্না মার্কেটে ছাদের ওপর ক্যান্টিন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ক্যাসিনো চালিয়ে আসছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে ক্যাসিনো চালানো হয়।

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ বলেন, দেড়-দুই বছর আগে ২-৩ জন ছেলে তার মার্কেটের ছাদের ওপর টিন দিয়ে ঘর তুলে। সেখানে ক্যান্টিন করে বলে তিনি জানেন। মাসে তাকে ৩ হাজার টাকা ভাড়া দিত। ক্যাসিনো চালানো হতো কি না সেটা তিনি জানতেন না।