শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফেনী জেলাধীন মহিপাল হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। ফেনী জেলাধীন মহিপাল হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ২০২৪) বিকাল ৩টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত ফেনী জেলাধীন মহিপাল হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্রথমে মহাসড়কে নিরবিচ্ছিন্ন ভাবে যানবাহন পরিচালনা করা, নির্বিঘ্ন ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন সংক্রান্তে
ভুক্তভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য শ্রবণ পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইওয়ে পুলিশের সকল সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে মহাসড়ক থেকে সবধরনের অনিয়ম ও হয়রানি মূলক কাজকর্ম বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের সেবার মান বৃদ্ধি করার লক্ষে সেবা প্রত্যাশিদের সেবা প্রাপ্তি সহজিকরণ ও তা নিশ্চিত করার পাশাপাশি গণমুখী পুলিশিং কার্যক্রম গ্রহন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা হাইওয়ে রিজিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও ফেনী জেলা মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি জাফর উদ্দিন, মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ কামাল উদ্দিন, কুমিল্লা হাইওয়ে রিজিয়ন কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সম্পাদক আবু মুছা, ফেনী জেলা মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুল, ফেনী জেলা ট্রাক কার্ভাড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, আন্তঃজিলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সম্পাদক আজম চৌধুরী, মামুন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মামুন চৌধুরী, মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, কুমিল্লা হাইওয়ে রিজিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি ইয়াসির আরাফাত দিলু, ফেনী জেলা প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি ও মহিপাল হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য দাউদুল ইসলাম সুমন, মহিপাল হাইওয়ে থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্স, কমিউনিটি পুলিশিংয়ের অন্যান্য নেতৃবৃন্দ, ফেনী জেলা পরিবহনের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।