রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশাল সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের চেষ্টা করব এটাই আমার প্রতিশ্রুতি: খান মামুন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়নের চরকরনজী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মাহবুব খান।

এ-সময় প্রধান অতিথি মাহমুদুল্লাহ খান মামুন বলেন আমি ছোটবেলা থেকে আওয়ামী লীগ রাজনিতীর সাথে জরিত ছিলাম। আমার কাছে যে যখন আশে আমি সর্বদা ভালো কিছু করার চেষ্টা করেছি এবং বরিশাল সদর উপজেলার প্রত্যান্ত অঞ্চলে উন্নয়নের চেষ্টা করব এটাই আমার প্রতিশ্রুতি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন খান,মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন বাবুল, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন অরুণ, মহানগর ছাত্রলীগ নেতা মাহেদুর রহমান মাহাদ, বিশিষ্ট সমাজসেবক সুরুজ মোল্লা, উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদসহ সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।