ডেস্ক রিপোর্ট ।। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পিরোজপুরে আলোচিত এহ্সান গ্রুপ এর গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ একাধিক মামলায় এহ্সান গ্রুপের অফিস সহকারী মো: নাজমুল ইসলাম খান (৪১) গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
সোমবার পিরোজপুর সদর থানার পুলিশ সন্ধ্যার পর তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। এছাড়া এসব মামলার আসামি তার চাচাতো ভাইরা বর্তমানে সবাই কারাগারে আটক রয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম
পুলিশ জানায়, পিরোজপুরে এহসান গ্রুপের নামে অর্থ আত্মসাতের যে মামলা ছিল সেই মামলায় তার নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। সদর থানা পুলিশ সন্ধ্যার পর তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোঃ নাজমুল ইসলাম খান এহ্সান গ্রুপের অফিস সহকারী,
পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, মোঃ নাজমুল ইসলাম খান ওয়ারেন্ট ভুক্ত একজন আসামি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পিরোজপুরে এহসান রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান রাগীব আহ্সান ও তার (তিন) ভাই স্ত্রী সালমা আহ্সান সহ পিতা আঃ রব ও চাচাতো ভাই- নাজমুল ইসলাম গংদের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর আদালতে ও পিরোজপুর সদর থানা সহ বিভিন্ন জেলায় একাধিক মামলা চলমান রয়েছে।