সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৪৭
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

চরকাউয়ায় পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আনসার সদস্য সহ আহত ৩

স্টাফ রিপোর্টার ।। বরিশালের চরকাউয়ায় পাওনা টাকা চাওয়ায় আনসার ভিডিপি সদস্য সহ ৩ সহদরকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের চর আইচা গ্রামের মৃধা বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো ওই গ্রামের বাসিন্দা রুস্তম মৃধার ছেলে আসলাম মৃধা, বাপ্পা মৃধা, ও রুবেল মৃধা। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রুবেল জানান, এক বছর আগে তার ভাই আসলাম মৃধার কাছ থেকে এক লক্ষ টাকা ধার নেয় পার্শ্ববর্তী ইকবাল মৃধা। ৬০ হাজার টাকার লিখিত দিলে ও বাকি ৪০ হাজার টাকার কোন লিখিত দেয়নি সে। টাকা চাইতে গেলেই আসলাম মৃধা ও তার পরিবারকে করে আসছে বিভিন্ন রকমের হয়রানি।

তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে আসলাম যাহাতে ঘর থেকে বের না হতে পারে সেজন্য তার দরজার সামনে বেষ্টনী দিয়ে পথ আটকে দেয় ইকবাল। এসময় আসলাম প্রতিবাদ করে। একপর্যায়ে ক্ষীপ্ত হয়ে ইকবাল মৃধা,হৃদয় মৃধা. ও রিয়ান মৃধাসহ কয়েকজন আসলামকে হত্যার উদ্দেশ্যে রামদা চাপাতি ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে বাপ্পা ও রুবেল ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে তার স্বজনরা আহতদের কে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরো বলেন, তাদের অত্যাচারে তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। রিয়ান একজন মাদক সেবনকারী। মাদক সেবন করে সে প্রতিনিয়ত তাদেরকেও হয়রানি করে আসছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।