বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২২
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

কুড়িগ্রামে ইট ভাটা মালিকের ৫ লাখ টাকা জরিমানা

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি:অনুমোদন ছাড়া ইট ভাটা প্রস্তুত ও ইট তৈরির কার্যক্রম পরিচালনার দায়ে কুড়িগ্রামে এক ইট ভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ এ রায় দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, কোনও ধরণের পূর্বানুমতি ছাড়া জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর এলাকায় এম.এইচ.বি ব্রিকস নামে একটি ইট ভাটা প্রস্তুত করে ইট তৈরির কার্যক্রম শুরু করেছিলেন ভাটা মালিক আব্দুর রব (গনি)। তার কাছে ভাটার অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ/ আইন ২০১৩ এর ০৪ ধারা ভঙ্গের দায়ে তাকে দুই মাসের কারাদন্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়।