রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালের সেই ঔষধ ব্যাবসায়ী টিকটক শিরিন আর নেই

ডেক্সরিপোর্ট:বরিশাল নগরীর লঞ্চঘাটের ঔষধ ব্যাবসায়ী শিরিন মেডিকেল হলের মালিক শিরিন রবিবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১০ টায় দিকে মারা গেছে।

শিরিন হঠাৎ তার দোকানের সামনে অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যাওয়ার পথে পুলিশের সন্দেহ হলে লাশটি সুরাতহাল রিপোর্টের জন্য আটকে রাখেন।বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পুলিশের ইনচার্জ এসআই নাজমুল হুদা।

নিহত শিরিন আক্তার (৩৪) নগরীর ব্যপ্টিস্ট মিশন রোড এলাকার হুমায়ুনের স্ত্রী। জানা গেছে, তার নিজের মেডিসিনের দোকানে বিসাক্ত ইনজেকশন পুস করে মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন টিকটক শিরিন।