মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

নিউজ বরিশাল’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেক্সরিপোর্ট:প্রযুক্তির প্রসারে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব এগিয়ে নিয়ে যাচ্ছে অনলাইন গনমাধ্যমগুলো। সোনার মানুষ গড়ার দায়িত্বশীল ভূমিকা পালন করবে অনলাইন নিউজ পোর্টাল। অনলাইন নিউজ পোর্টাল নিউজ বরিশাল এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এ কথা বলেন।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষে অনলাইন নিউজ পোর্টালগুলো অগ্রনী ভূমিকা পালন করছে। অনলাইন গনমাধ্যম তথ্য সরবরাহ করে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে অনলাইন গনমাধ্যমগুলো।

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ বরিশালের আইন উপদেষ্টা এড. মু ইসমাইল হোসেন নেগাবান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. এসএম ইকবাল, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এম আমজাদ হোসাইন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি গোপাল সরকার, নিউজ বরিশালের প্রকাশক ফাহিম ফিরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) আঃ হালিম, নিউজ বরিশালের সম্পাদক এস.এম কাওসার হোসেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য কমল সেন গুপ্ত, পাঠাগার সম্পাদক এম.জহির, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জিয়া শাহীন, নিউজ বরিশালের উপদেষ্টা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তালুকদার মোঃ সোহেল, উপদেষ্টা এম.কে রানা, দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, দৈনিক সুন্দরবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিব ফয়সাল, নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের সাধারণ সম্পাদক খন্দকার রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কোষাধ্যক্ষ রিপন হাওলাদার, সাংবাদিক কে.এম নয়ন, এম.আর প্রিন্স, বরিশাল কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিয়া উদ্দিন বাবু, দৈনিক বর্তমানের ব্যুরো প্রধান আরিফুর রহমান, অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, দৈনিক দক্ষিণের কাগজ পত্রিকার নির্বাহী সম্পাদক এম সালাউদ্দিন, নিউজ বরিশালের নির্বাহী সম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক এইচ.কে সবুজ, কে.এম সাদ্দাম, এম.আর মন্টু, এস.এম হিরা, এইচ.আর হিরা, জিহাদ রানা, আকিব মাহমুদ, সাইয়্যেদুর রহমান, সহীদুল্লাহ সুমন, শাকিল মাহমুদ, খান মনিরুজ্জামান, নাসির হোসেন, শামীম খান, নাইম, নিউজ বরিশালের প্রতিনিধি ও বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উজিরপুর প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সরদার সোহেল, রাজাপুর প্রতিনিধি ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুন সাংবাদিক সোহানুর রহমান। এ সময় এক আন্দঘন পরিবেশে কেক কেটে নিউজ বরিশালের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে নিউজ বরিশাল এর পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।