রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

গৌরনদীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ।। দূর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করে আন্দোলন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে প্লাকার্ড হাতে নিয়ে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের পদত্যাগ দাবী করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এসময় স্থানীয় বিএনপি নেতারা এসে পরিস্থিতি শান্ত করে।

আন্দোলণরত একাধিক শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস স্কুলকে অনিয়ম-দূর্নিতীর আতুর ঘরে পরিণত করে রেখেছে। এতোদিন তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি। তাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে তারা একদফার আন্দোলণ করছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, স্কুলে জনবল নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন স্তরে দূর্নীতির সাথে জড়িত প্রধান শিক্ষক অখিল। এতোদিন সে (প্রধান শিক্ষক) আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাসের (০১৭৯৯৪৪৪৮৮৮) নাম্বারে কল দেওয়া হলেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল বলেন, আন্দোলনের বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।