রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেহ অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:মেজর হাফিজ

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা:ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি, মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী দুঃশাসনে ১৬ বছর অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে।

আওয়ামী লীগের দলীয় প্রধান সহ যারা নির্যাতন ও জুলুমের সাথে জড়িত ছিল, তারা অনেকে পালিয়ে গেছে। জুলাই -আগস্ট এর গনহত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।

তিনি নেতা- কর্মিদের উদ্দেশ্যে বলেন, আইন কেহ হাতে তুলে নেবেন না। যারা ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের প্রত্যেককে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নেয়া হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেহ অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে দিতে চাই।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে চাচড়া, শম্ভুপুর ও সোনাপুরে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তৃতা করেন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, চাদপুর ইউনিয়ন বিএনপি (দক্ষিন) সভাপতি মহিউদ্দিন জুলফিকার, চাচড়া বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক আবুল কালাম নিরব, শম্ভুপুর (দক্ষিণ) বিএনপি সভাপতি আলমগীর খোকন,শম্ভুপুর (উত্তর) বিএনপির সভাপতি গোলাম সরোয়ার, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আনসারুল হক,সম্পাদক জাকির হোসেন মনু,উপজেলা যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।