ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ কড়াপুর এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা আক্তার (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১১সেপ্টেম্বর) রাত ১১ নগরীর এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ কড়াপুর (পাঁচগাও) এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফাতেমা আক্তার দক্ষিণ কড়াপুর (পাঁচগাও) ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মজিবুর রহমান সিকদার এর মেয়ে এবং ফারুক হাওলাদার এর স্ত্রী।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা শাখার এসআই মো: ফিরোজ আলম তার সঙ্গীয় এএসআই মো: জাকির হোসেন, এএসআই রতন কুমার সিকদার, এএসআই মোঃ শাহাদাত হোসেন, কনস্টেবল মো: সাইফুল ইসলাম,মো: মোজাম্মেল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আফছার উদ্দিন, নায়েক মোঃ মঞ্জুর হোসেন, নারী কনস্টেবল সোনিয়া রানী, মোসাঃ জাকিয়া আক্তার বুধবার রাত ১১ টার দিকে এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ কড়াপুর (পাঁচগাও) এলাকায় ফাতেমা আক্তার এর বসত ঘরের মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ঘর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় তার স্বামী ফারুক হাওলাদার ও অপর মাদক বিক্রেতা মোঃ নুরুজ্জামান খান ওরফে শাকিল খান সুকৌশলে পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়,জিজ্ঞাসাবাদ শেষে তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বরিশালের বিভিন্ন থানায় পলাতক ফারুক হাওলাদারের নামে ৮ টি ও মোঃ নুরুজ্জামান খান ওরফে শাকিল খানের নামে ১৮ টি মামলা আছে।