বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৫
শিরোনাম :
নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন

বরিশালে অনূর্ধ্ব ১৬ স্কুল শিক্ষার্থীদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব ১৬ স্কুল শিক্ষার্থীদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বরিশাল জিলা স্কুলে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলের সহযোগিতায় ছাত্রদের কাবাডি ও ছাত্র/ছাত্রীদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা) মোঃ রবিউল হাসান ভূঁইয়া,জিলা স্কুলের (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রানী হালদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম।

উক্ত কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং দাবায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় বরিশাল জিলা স্কুল ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় বরিশাল সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়। কাবাডি ও দাবা প্রতিযোগিতায় বরিশালের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।