মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর),ফুলবাড়ী,প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মোঃ ফারুক হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই গোলজার হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলা সদরের অদুরে কদমতলা নামক বাজার থেকে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক ফারুক হোসেন (৩৫)নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামের বাসিন্দা মোঃ শওকত আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) জনাব নবিউল হাসান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।