শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বিসিবি সাকিবের পাশে আছে, তাকে সব ধরনের সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘বিসিবি সাকিবের পাশে আছে, তাকে সব ধরনের সহযোগিতা দেবে।’আইসিসির নিষেধাজ্ঞা ঘোষণার আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন,ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর সাকিব সেটাকে গুরুত্ব দেয়নি। (আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে) তা জানানো উচিত ছিল। সাকিব ভুল করেছে সেটা সে বুঝতে পেরেছে। তবে আইসিসি ব্যবস্থা নিলে আমাদের বেশি কিছু করার থাকে না।

ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান ও সে বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের দূরত্ব নিয়ে অভিযোগের প্রসঙ্গও ওঠে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট প্লেয়ারদের ধর্মঘট দরকার ছিল না। তাদের দাবি থাকলে তারা এটা বোর্ডকে জানাতে পারত। আমার জীবনে আমি শুনিনি খেলোয়াড়রা ধর্মঘট করে। ওই সমস্যাটা মিটমাট হয়ে গেছে। আমরা আমাদের খেলোয়াড়দের যেভাবে সহযোগিতা করি, খুব কম দেশ এভাবে সহযোগিতা করে।

কলকাতায় খেলা দেখতে গেলে তিস্তা নিয়ে কোনো সুখবর পাওয়া যাবে কিনা- এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটকে নদীতে নিয়ে গেলেন কেন? এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের দাওয়াত না, আবার মুখ্যমন্ত্রীর দাওয়াত না। এটা সৌরভ গাঙ্গুলী দাওয়াত দিয়েছে। একজন বাঙালি দাওয়াত দিয়েছে, আমি বলেছি আসব।

তাছাড়া একটি প্রতিবেশী দেশের সঙ্গে এত প্রটোকল, এটা-সেটা সবসময় থাকবে কেন? তিনি আরও বলেন, আমি শুধু যাব তাদের উদ্বোধনী অনুষ্ঠানটা দেখতে। আর বিকালেই চলে আসব। সেখানে গিয়ে আমি তিস্তা নিয়ে কথা বলে পরিবেশ ঘোলা করব কেন? প্রধানমন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত নয়।

সৌরভ বাঙালি ছেলে। সে একসময় ক্রিকেটে খুব নাম করেছিল। এই প্রথম একজন বাঙালি বিসিসিআইয়ের প্রধান হলো। এরপর সে আমাকে ফোন করেছিল। আমাকে দাওয়াত দিল। বলল, আমি যেন ওখানে যাই এবং খেলার শুরুতে অন্তত থাকি। আমি রাজি হয়ে গেলাম।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, খেলার সঙ্গে ক্যাসিনোর কোনো সম্পর্ক নেই। যারা জড়িত তাদের ধরা হয়েছে। আগে কোনো সংবাদে দেখিনি দেশে ক্যাসিনো খেলা হয়। কোথাও কোনো নিউজ পাইনি আমি। আপনারা (সাংবাদিকরা) এত খবর রাখেন, কিন্তু ক্যাসিনো নিয়ে কোনো কিছু লিখেননি কেন।জাতিকে কী জবাব দেবেন।