বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৩
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে ৮০ কেজি গাঁজা ও প্রাইভেট কার সহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা রিজিয়নে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৮০কেজি গাঁজা, ১জন মাদক ব্যবসায়ী ও ১টি প্রাইভেট কার আটক করা হয়েছে।

রবিবার ৩ নভেম্বর ২০২৪ রাত ০০.৫০ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মোঃ খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই শরীফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ প্রাইভেট কারকে ধাওয়া করে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের উপর কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন ফুট ওভারব্রিজের নীচে প্রাইভেট কার যার রেজি: নং-ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ এর চালক আসামি মো: ইব্রাহীম (৩৮), পিতা- মৃত আবুল কাশেম, সাং- মিন্নতনগর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লাকে তার ব্যবহৃত প্রাইভেট কারসহ ৮০ (আশি) কেজি গাঁজা আটক করা হয়।

উল্লেখ্য উক্ত প্রাইভেট কারটির পিছনে ব্যাক ডালার ভিতরে ৮০ কেজি গাঁজা পাওয়া যায় যা উপস্থিত সাক্ষীদের সামনেই জব্দ তালিকা মূলে আটক করা হয়। এই ব্যাপারে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।