শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নড়াইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের অভিযান

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে ভোক্তাধিকার আইনে ভ্রাম্যমান আদালতের এর উদ্যোগে বাজার মনিটরিং করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.),মোহাম্মাদ মামুনুল হাসান এর নেতৃত্বে সকাল ১০টায় নড়াইলের রুপগঞ্জ বাজার মনিটরিং কার্য়ক্রম পরিচালিত হয়। নড়াইলের বাপ্পী ব্যাটারী এন্ড মাইক সার্ভিসিংএর মালিক আলী হোসেন কে হ্যামকো ব্যাটারি পানির ম‚ল্য লেখা না থাকায় ৫শত টাকা জরিমানা করেন।

ম‚ল্য তালিকা দোকানে না থাকার কারণে নড়াইলের রুপগঞ্জ কাঁচা বাজারে কৃষ্ণস্টোর কে ১হাজার টাকা জরিমানা করেন এই উপ পরিচালক। নড়াইলের রুপগঞ্জ কাঁচা বাজারে মদিনা হোটেলে অপরিচ্ছন্ন ও ম‚ল্য তালিকা না থাকায় তাকেও ১হাজার টাকা জরিমানা করা হয়।

সকল জরিমানাকৃত অর্থ তাৎক্ষণিক নগদে আদায় করা হয়। এ সময় পিয়াজের পাকারী ও খুচরা বাজার পরিদর্শন করা হয়। আজকে নড়াইলে পিয়জের পাকারী ম‚ল্য ছিল ১১৫টাকা এবং খুচরা ম‚ল্য ছিল ১৩০টাকা। নড়াইলে নাওয়ার ড্রিংকিং ওয়াটার এবং চিত্রা ডিংকিং ওয়াটার পরিদর্শন করা হয়। এলাকার আরো অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী কোন কার্য না করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করা হয়। এই তদারকি কার্যক্রমে নড়াইল জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।