শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:১৭
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কালিগঞ্জে বিকাশ এজেন্টের ২৬ লক্ষ টাকা ছিনতাই, ১ রাউন্ড গুলি ২টি গুলির খোসা উদ্ধার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ প্রতিনিধি:কালিগঞ্জে ফিল্মি স্টাইলে রহস্য জনক ভাবে বিকাশ এজেন্টের ২৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা স্থল থেকে পিস্তলের ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার সময় কালিগঞ্জ শ্যামনগর ব্যস্ততম মহাসড়কের কাঁটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। সূত্রমতে শ্যামনগর উপজেলার বিকাশ এজেন্টের শাখা ব্যবস্থাপক প্রদিপ কুমার দে, ফিল্ড কর্মকর্তা তামিম এবং কাষ্টমার কেয়ারের কর্মকর্তা মিথুন বেলা ২টার সময় সাতক্ষীরা সাউথইষ্ট ব্যাংক থেকে বিকাশের ২৬লক্ষ টাকা উত্তোলন করে ৩জন একটি মোটর সাইকেল চড়ে শ্যামনগরের উদ্দেশ্যে যাওয়ার প্রতিমধ্যে কালিগঞ্জ শ্যামনগর মহাসড়কের ব্যস্ততম সড়ক কালিগঞ্জের কাঁটাখালী নমক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে ৩জন ছিনতাইকারী পালসার গাড়িতে এসে তাদের গাতিরোধ করে। ঐসময় পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে তাদের পিঠের ব্যাগে রক্ষিত ২৬ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে বিকাশ কর্মকর্তারা জানান।

বিষয়টি বিকাশ কর্মকর্তারা কালিগঞ্জ থানায় জানালে সন্ধায় থানা অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন, ওসি তদন্ত আজিুজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে পৌছে বিকাশ কর্মকর্তাদের ও ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি তদন্ত আজিজুর রহমান সাংবাদিকদের বলেন খবর পেয়ে ঘটনা স্থল থেকে ১ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার সহ বিকাশ কর্মকর্তাদের থানায় আনা হয়েছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কালিগঞ্জ সাতক্ষীরা, শ্যামনগর মহাসড়কের দ্রুততম রাস্তায় প্রাকাশ্যে দিবালোকে এধরনের ঘটনা নানান গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তবে ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নির্দেশে পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে বলে জানান।