শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন

আল মামুন,ফুলবাড়ী(দিনাজপুর):বাংলাদেশ সরকার দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচীর আওয়ায় দেশের ১৬ জেলায় ১০৪টি উপজেলায় পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গনশিক্ষ মন্ত্রনালয়ের অর্থায়নে দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ৪টি স্কুলে ফিডিং কর্মসূচির আওতায় মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ উপজেলার রুদ্রানী সরকারী প্রাথমিক বিদালয়ে মোবাইল কলিংএর মাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচীর মিল কার্যক্রমের উদ্বোধন করেন প্রথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

উদ্বোধন অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাব্লু এফ‘র রংপুর সাব অফিস প্রতিনিধি মোছাঃ শাহীন সুলতানা, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা শিক্ষা অফিাসার মোছাঃ হাসিনা ভুঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।

রুদ্রানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের মাঝে স্কুলে তৈরী খিচুড়ি পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা ৪টি বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় মিল কার্যক্রম শুভ উদ্বোধন হয়। সপ্তাহে ৩দিন শিক্ষার্থীদের মাঝে এই স্কুলে তৈরী খিচুড়ি সকল শিক্ষাথীদের মাঝে পরিবেশন করা হবে। অনুষ্ঠান বাস্তবায়নে ইকো-সোশ্যাল ডেভপমেন্ট অর্গানাইজেশন(ইউএসডিও) সহযোগীতা করেন।