রবিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশালের সন্তান শামসুজ্জামান খান রাজীবের পিএইচডি ডিগ্রি অর্জন

ডেস্ক রিপোর্ট ।। তুরস্কের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ সেলজুক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বরিশালের সন্তান শামসুজ্জামান খান রাজীব।

জানাগেছে, মুহাম্মদ শামসুজ্জামান খান রাজীব, বরিশাল জেলার হিজলা থানার মহিষখোলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৮ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ কামারুজ্জামান খান। শৈশব থেকেই মেধাবী শামসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ২০০৯ সালে স্নাতক এবং ২০১১ সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। তার মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই “ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দ মাদ্রাসার ভূমিকা” শীর্ষক গবেষণাকর্মের উপর এম. ফিল ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি, তিনি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দেন।
২০১৮ সালে তুরস্ক সরকারের প্রেস্টিজিয়াস ফুল-ফান্ডেড স্কলারশিপ (YTB) অর্জন করে তিনি তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অধীনে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। তার গবেষণার বিষয় ছিল “India -Turkey Relations in the Context of Nationalism 1911-1938” (জাতীয়তাবাদের প্রেক্ষাপটে ভারত-তুরস্ক সম্পর্ক (১৯১১-১৯৩৮)”। দীর্ঘ অধ্যয়ন ও গবেষণার পর, তিনি ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে উক্ত বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

মুহাম্মদ শামসুজ্জামান খান রাজীবের এই সাফল্য শুধু তার পরিবারের জন্যই গৌরবের বিষয় নয়, বরং পুরো দেশের একাডেমিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তার এই গবেষণাকর্ম উভয় অঞ্চলের দ্বি-পাক্ষিক সম্পর্ক নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা করছেন তিনি ।