শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ৪:৫৬
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কচাকাটায় বিরল প্রজাতির বনরুই উদ্ধার!

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি:নাগেশ্বরী উপজেলার কচাকাটার প্রত্যন্ত গ্রামের ধানক্ষেত থেকে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে স্থানীয় বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীনের কাছে বনরুইটি হস্তান্তর করে নাগেশ্বরী থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে কচাকাটা থানার পূর্বকেদার গ্রামের একটি ধানক্ষেত থেকে বনরুইটি উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা বনরুইটিকে বস্তাবন্দি অবস্থায় একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাণীটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

নাগেশ্বরী বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বিরল প্রজাতির বনরুইটি সুস্থ রয়েছে। তা রংপুর বিভাগীয় বনবিভাগ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে মৌলভীবাজার বনাঞ্চলে মুক্ত করা হবে।