রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৪৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাবেক ওসিকে পেটানো সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট ।। চট্টগ্রামের কোতোয়ালী থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানোর ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শহীদুল ইসলাম শহীদ চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম আবু বক্করের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা হয়ে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দীন। এ সময় তাকে দেখতে পান চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ এবং বিএনপির কয়েকজন নেতাকর্মী। তাকে দেখা মাত্র চড়াও হন তারা। একপর্যায়ে নেজামের কলার ধরে টেনেহিঁচড়ে পরনের কাপড় ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধরা। তাকে মারধরও করা হয়। শহিদুল ইসলাম শহীদ নিজেই ঘটনাটি ফেসবুকে লাইভ করেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এই সেই ওসি নেজাম। ১৫ বছর ধরে অনেক জ্বালাইসে’। পরে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। সবশেষ মঙ্গলবার শহিদুল ইসলামকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।