শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৭
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

নানা আয়োজনে বরিশালে জাতীয় যুব দিবস পালিত

ডেক্সরিপোর্ট:বরিশালে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দক্ষ যুব গড়ছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে শুক্রবার ১ নভেম্বর সকাল ৯ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও যুব ঋণ ও যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা জাতীয় যুব দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সার্কিট হাউজ কক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

রক্তদান কর্মসূচী উদ্বোধন শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর, মোঃ মোশাররফ হোসেন, উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল, মুহাম্মদ শোয়েব ফারুক, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ বরিশাল, কাজী জাহাঙ্গীর কবির, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীরা, যুব উন্নয়ন অধিদপ্তর এর সদস্যরা এবং ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সদস্য, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে যুব ঋণ ও যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।