বুধবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৫
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানা কর্তৃক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানা কর্তৃক ২০০০০ (বিশ হাজার) পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭জানুয়ারি ২০২৫) সকাল ১০টা ১৫ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, কুমিল্লা সার্কেল ও অতিরিক্ত দায়িত্বে চট্টগ্রাম সার্কেল আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ শাহপুরী হাইওয়ে থানা ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজা পালং ইউপির ০৯ নং ওয়ার্ড এর টিএন্ডটি নামক স্থানে কক্সবাজার টেকনাফ মহাসড়কের যৌথবাহিনীর পরিত্যক্ত চেকপোস্ট ঘরের সামনে রাস্তার উপর একটি সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে সিএনজি হতে নেমে একজন লোক হাতে শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টাকালে উপস্থিত হাইওয়ে পুলিশ সদস্য তাকে রাস্তার উপর আটক করে। উপস্থিত লোকজনের সম্মুখে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ইমাম হোসেন ওরফে মোঃ মিজান (ভাসমান), পিতা – মৃত মোঃ ছৈয়দ, মাতা- মৃত হালিমা বেগম, সাং- ধেচুয়া পালং, হাকিম আলি পাড়া (বন বিভাগের জায়গায় থাকে), থানা- রামু, জেলা- কক্সবাজার বলে জানায়। তার হাতে থাকা ব্যাগ তল্লাশিকালে ধৃত ব্যক্তি তার নিজ হাতে ব্যাগের ভিতর হতে দুই কার্ড কালো পলি দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। প্রতি কার্ডে ১০ হাজার + ১০ হাজার করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে কক্সবাজার জেলার উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।