শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৩:১২
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন

অনলাইন ডেস্ক ।। লেবাননের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন।

বৃহস্পতিবার পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রেসিডেন্ট হন। ২০২২ সালের অক্টোবর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদটি খালি ছিল। এর মধ্য দিয়ে এই অচলাবস্থার অবসান হলো।

প্রেসিডেন্ট হতে পার্লামেন্টে ভোটাভুটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা তথা ৬৫ ভোটের দরকার ছিল জোসেফের। তিনি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেলে পার্লামেন্ট সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

গতকাল বুধবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ১২৮ আসনের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তবে প্রথম দফার ভোটে প্রয়োজনীয় এক-তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হন জোসেফ।

প্রথম দফা ভোটে ৭১ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পান জোসেফ; কিন্তু প্রয়োজনীয় ৮৬ ভোটের চেয়ে ১৫ ভোট কম পান তিনি। এরপর দ্বিতীয় দফায় গড়ায় ভোট।

ভূমধ্যসাগর উপকূলীয় দেশটিতে প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ ২০২২ সালের অক্টোবর শেষ হয়। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট পদ শূন্য ছিল।