ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় অনূর্ধ্ব ১৬ স্কুল শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল নগরীর বেলস পার্কে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের এনডিসি, অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।
উক্ত ক্রিকেট প্রতিযোগিতায় বরিশালের ৪ টি প্রতিষ্ঠান থেকে ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।