বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:২৩
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা আটক

ডেস্ক রিপোর্ট ।। ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে।

চিকিৎসার জন্য তারা সোমবার সকাল ১০টার দিকে ভারত যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টার দিকে তাদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক সুস্মিতা ও তার ছোট ভাই মাগুরা সদরের সাতদোহা এলাকার স্বপন পাণ্ডের সন্তান।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পাণ্ডের ছেলেমেয়ে সোমবার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন বিভাগ তাদের আটক করে পোর্ট থানায় হস্তান্তর করেছে। এখান থেকে তাদের ঢাকার নিউমার্কেট থানায় হস্তান্তর করা হবে।