বুধবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৪
শিরোনাম :
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা

৯০ শতাংশ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়

ডেস্ক রিপোর্ট ।। দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়।

বুধবার জাতীয় সংসদ চত্বরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রধান বদিউল আলম মজুমদার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘৪৬ হাজার নাগরিককে নিয়ে করা সংস্কার কমিশনের জরিপে এ তথ্য পাওয়া গেছে। কমিশনের পক্ষ থেকে জরিপটি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।’

বদিউল আলম বলেন, ‘এই মুহূর্তে আমাদের কোনো ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সরকার নেই। যে কারণে জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

স্থানীয় সরকার কমিশন নামে আরও একটি স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করেছে বদিউল আলম নেতৃত্বাধীন কমিশন।