রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভুরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন এ প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (০২ নভেম্বর) দুপুর ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য রালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শিল্পকলা একাডেমি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিআরডিবি চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা সমবায় অফিসার নুর কুতুবুল আলম।

বক্তরা বলেন, এ দেশের কৃষি ও পল্লী উন্নয়নে সমবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ শ্লোগান বাস্তবায়নেও সমবায়কে অগ্রনী ভুমিকা পালন করছে।