সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭

ধরলার ভাঙন রোধে ফুলবাড়ীতে মানববন্ধন

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ধরলা নদীর প্রবল ভাঙন ঠেকানো ও স্থায়ী বাঁধ নির্মাণ করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঘর-বাড়িসহ বিস্তীর্ণ এলাকা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শনিবার(০২ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল আনন্দবাজার ঘেরুর ঘাট থেকে নবিউলের ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধনে অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।

ধরলা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- যুব সংঘের সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক ফজলুল হক, সহকারী শিক্ষক রেদোয়ানুল আলম তাজ, স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম, ওবাইদুল হক, আয়াজউদ্দিন, বেলাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ বছরে ওইসব এলাকার তিন শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। এছাড়া স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর শতশত ঘর-বাড়ি ও বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর পানিতে প্লাবিত হয়ে বালুর আস্তরণ পড়ে নষ্ট হয় ফসলি জমি। বর্তমানে ধরলার তীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে ৫০/৬০টি পরিবার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ধরলার তীর ভাঙন ঠেকানো ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানানো হয়।