বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নড়াইল পুলিশ লাইন্স সেন্ট্রি গেট পোস্ট’র নির্মাণ কাজের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল পুলিশ লাইন্সের এর, সেন্ট্রি গেট পোস্ট এর, নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনেরর উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত নড়াইল পুলিশ মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত নড়াইল পুলিশ শেখ ইমরান (সদর সার্কেল নড়াইল) আর আইসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃদ।

পুলিশ সুপার (এসপি), নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনেরর উদ্বোধন শেষে পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সেই সাথে পুলিশের অনুষ্ঠানে ভালো পোশাক-পরিচ্ছদ পরিধান পরে অংশগ্রহণ করবেন।

এছাড়াও যারা মাদকের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।