শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:২১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

আল মামুন, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্ননয়,এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় অফিসের সামনে উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী যথাক্রমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে ্উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেল পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল ক্দ্দুুস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব,খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবিউর ইসলাম, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী প্রমূখ।

সমবায় দিবস উপলক্ষে উপজেলার সকল সমবায় সমিতির কর্মকর্তা ও সমিতির সদস্যগন.প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।