বুধবার, ৩রা মার্চ, ২০২৬ ইং, রাত ৩:০১
শিরোনাম :
বৃহস্পতিবার পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ৬ রুটের সব ফ্লাইট বাতিল অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বরিশালের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান দেশে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতন, স্বামী গ্রেফতার মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে নিহত ৫৫৫ ছাড়িয়ে গেছে ইরানের হামলায়‘বেশ কয়েকটি’মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বরিশালে জুলাই যোদ্ধাদের সম্মানে বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র ইফতার মাহফিল ইরানকে ভেঙে ফেলতে চায় ইসরাইল

দেশের ৬ জেলায় হানা দিয়েছে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট ।। দেশের ৬ জেলায় হানা দিয়েছে শৈত্যপ্রবাহ, যা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায়ও তা অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে আগের মতোই মধ্যরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে রোববার (৯ ফেব্রুয়ারি) তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও সোমবার (১০ ফেব্রুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকায় সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।