সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:১৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

খামেনি হত্যার জবাব দেবে ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনি হত্যাকে ‘মহা অপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই মহা অপরাধ কখনও উত্তরহীন থাকবে না। ইরান এর জবাব দেবেই এবং এটি ইসলামি বিশ্ব ও শিয়াদের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করবে। এই উচ্চপদস্থ নেতার পবিত্র রক্ত গর্জনরত ঝরনার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান-জায়নবাদিদের অত্যাচার ও অপরাধকে মুছে দেবে।’

আরও বলা হয়, ‘এবারও আমরা আমাদের সব শক্তি ও দৃঢ়তা নিয়ে, ইসলামি জাতি ও বিশ্বের মুক্ত মানুষের সমর্থনে, এই মহা অপরাধের অপরাধী ও নির্দেশদাতাদের অনুতপ্ত করব।’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন। এর পাশাপাশি ৪০ দিনের শোকও ঘোষণা করা হয়েছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যৌথ হামলায় নিহত হন। তার মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

ইরান ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা ইরানের খবর আয়াতুল্লাহ আলী খামেনি মাসুদ পেজেশকিয়ান