রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৭
শিরোনাম :
দেশের ১৮ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু পাইলট উদ্ধারে আসা আরেক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ইরানের প্রত্যাখ্যান সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়তে আছে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র এপ্রিলে দাবদাহের তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা ইসরাইলের বিমান হামলায় গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী,নিহত স্ত্রী বগায় মরন খেলা,শেকল ছাড়াই চলছে ফেরী  হরমুজ প্রণালীতে টোল অনুমোদন, মার্কিন ও ইসরাইলি জাহাজ নিষিদ্ধ

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে এবং গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে পুরো গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। কিন্তু বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে পরিচালিত হলেও সেই পরিবর্তনের সঙ্গে এখনও পুরোপুরি খাপ খাওয়ানো সম্ভব হয়নি। নতুন ধরনের গণমাধ্যমের প্রসার ঘটলেও তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা ও ব্যবস্থাপনা গড়ে তুলতে সময় লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনগণ সহজে অবাধ তথ্য পেতে পারে এবং গণমাধ্যম আরও আধুনিক ও কার্যকর হয়ে উঠতে পারে।

এর আগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মাঝে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।