বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪৮
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড

ডেস্ক রিপোর্ট ।। ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে সম্পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের। নয়াদিল্লিভিত্তিক এই রাষ্ট্রদূত বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি দল পাঠানোরও আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আয়ারল্যান্ডের পূর্ণ সমর্থন তার সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন কেলি। তিনি জানান, ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড। প্রধান আয়রিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানান তিনি।

৩০ মিনিটের দীর্ঘ এ বৈঠকে তারা আঞ্চলিক সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তি– যা শতাব্দীব্যাপী সংঘাতের অবসান ঘটিয়েছিল এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তা অব্যাহত রাখবে।