রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, সকাল ৭:৫৭
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

পিরোজপুরে দোকান ও মন্দিরে হা’ম’লা-ভা’ঙচু’র, আটক ৩

ডেস্ক রিপোর্ট ।। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় এক ব্যক্তির দোকান ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে ১০ জনকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার মাঠিভাংঙ্গা ইউনিয়নের সামন্তকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সামন্তকাঠী পশ্চিম চরপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির সভাপতি মিলন গাইন ও তার স্ত্রী ইরানী গাইন এবং ব্যবসায়ী রেবতী গাইন ও তার স্ত্রী বীথি গাইন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বাকি আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আটককৃতরা হলো- ছাব্বির সেখ (২৩), মুস্তাকিন সেখ (২০) এবং নয়ন সেখ (২০)। তারা মাঠিভাংঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আহত রেবতী গাইন বলেন, কয়েকদিন আগে আমার চায়ের দোকানে বসে স্থানীয় কয়েক ছেলে চা খাচ্ছিলেন। এ সময় তারা দীর্ঘ সময় ফ্রি ওয়াইফাই (ইন্টারনেট) ব্যবহার করছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। পরে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। এ নিয়ে শুক্রবার সকালে স্থানীয় পর্যায়ে শালিসে মীমাংসার কথা থাকলেও তারা আসেননি। পরে রাতে ১৫ থেকে ২০ জন এসে দোকানে হামলা চালায়। এ সময় তারা আমাকে মারধর ও মালামাল লুটপাট করতে থাকেন। আমার স্ত্রী বীথি বাধা দিতে তাকেও মারধর করা হয়।

তিনি বলেন, দোকানে হামলা শেষে যাওয়ার পথে তারা সামন্তকাঠী পশ্চিম চরপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির হামলা করে। এ সময় মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুর করা হয়। তাদের বাধা দিলে মন্দির কমিটির সভাপতি মিলন গাইন ও তার স্ত্রী ইরানীকেও মারধর করা হয়।’

মিলন গাইন বলেন, রেবতী গাইনের দোকানে হামলার সময় তার চিৎকার শুনে আমরা ছুটে যাই। এ সময় হামলাকারী আমাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। হামলা শেষে ফিরে যাওয়ার পথে তারা মন্দির ও প্রতিমা ভাঙচুর করে। বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে রড ও জিআই পাইপ ছিল।

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় রেবতী গাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান তিনি।

খবর পেয়ে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মন্দির ও প্রতিমা স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি মিলন গাইন।