বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:২৫
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

পটুয়াখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীর গলাচিপায় চাচা কুদ্দুস সিকদারের লাঠির আঘাতে ভাতিজা শামীম সিকদার (২৮) নামের এক যুবক মারা গেছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার রদনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুর রহমান ও সার্কেল এএসপি সৈয়দুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত শামীম গ্রামর্দন গ্রামের ওয়াজেদ সিকদারের ছোট ছেলে। তিনি পেশায় একজন বোরাক চালক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গলাচিপার গ্রামর্দন গ্রামের কুদ্দুস সিকদার বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে তার চাচাত ভাই ওয়াজেদ সিকদার বাধা দেয়। এর আগে আদালতের মাধ্যমে ওই জমির ওপর ঘর তুলতে না পারে সে জন্য ১৪৪ ধারা জারি করান ওয়াজেদ সিকদার। কুদ্দুস সিকদার ও তার ছেলে এনায়েত সিকদারসহ বেশ কয়েকজন ১৪৪ ধারা ভঙ্গ করে ওই জমিতে প্রবেশ করে ওয়াজেদ সিকদার ও তার ভাতিজা শামীম সিকদার ও রেজাউল সিকদারকে ঘরের রুয়া দিয়ে এলোপাতারি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনজন আহত হলে তাদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শামীম সিকদার ও ওয়াজেদ সিকদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর রেজাউল সিকদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শামীম সিকদার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাতটার দিকে মারা যান। ওয়াজেদ সিকদারের অবস্থাও আশংকাজনক।

শামীম সিকদারের স্ত্রী আয়শা বেগম জানান, ‘আমার দুই ছেলে জুনায়েত সিকদার (৪) ও দেড় বছরের জুম্মান সিকদারকে নিয়ে কিভাবে থাকব, আমি কি আমার স্বামীর বিচার দেখতে পারবো।’

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান বলেন, ‘এখনো ঢাকা থেকে গলাচিপায় লাশ নিয়ে আসা হয়নি। এ ঘটনায় বাদীপক্ষ থানায় আসলেই মামলা নেয়া হবে। তবে জড়িতদের ধরার জন্য অভিযান চলমান।’