রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

দৌলতদিয়া যৌনপল্লি থেকে অস্ত্রসহ জেলা যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ জেলা যুবদলের সাবেক এক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে যৌনপল্লির একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই নেতার নাম আবুল হাসেম সুজন (৫৩)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে ও রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে আবুল হাসেম দৌলতদিয়ায় এক যৌনকর্মীর কক্ষে আসেন। এ সময় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে কয়েকজনকে দেখান এবং অস্বাভাবিক আচরণ করেন। খবর পেয়ে রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ মিয়ার নেতৃত্বে ওই যৌনকর্মীর কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে আবুল হাসেম যৌনপল্লির একটি কক্ষে আসেন। তিনি গুলিসহ পিস্তল বারবার প্রদর্শন করেছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন যৌনকর্মীরা। খবর পেয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

রাজবাড়ী জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু জানিয়েছেন, ২০১৬ সালে রাজবাড়ী জেলা যুবদলের কমিটিতে আবুল হাসেম সুজন সভাপতি এবং তিনি (রেজাউল করিম) সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে সংবাদ সম্মেলন করে যুবদল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়ে ব্যবসা-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হন সুজন।