বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৪
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন গ্রীন লাইনের ২০ যাত্রী

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে তখন ২০ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় তারা কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।

তিনি জানান, ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আছে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়।

এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু বাসটির ইঞ্জিন, পেছনের চাকা এবং সবগুলো সিট পুড়ে গেছে।

এ দিকে এ বিষয়ে গ্রিন লাইন বরিশাল শাখা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।