রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুমিল্লায় হাইওয়ে পুলিশের চেকপোস্টে ২ আসামি সহ ২টি সিএনজি আটক

ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশের রাত্রীকালীন চেকপোস্ট ডিউটি চলাকালীন মহাসড়ক থেকে ২ আসামি সহ ২ সিএনজি আটক

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৫) কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটি চলাকালীন লেমুয়া বাজার এলাকায় ভোর ৪ (চার) ঘটিকায় সন্ধিগ্ধ ভাবে চলাচলরত ২টি সিএনজিকে থামার সিগনাল দিলে প্রথম সিএনজিতে থাকা ২ জনই সিএনজি ফেলে পালিয়ে যায় এবং পিছে থাকা অপর সিএনজি থেকে ২ জন আসামীসহ সর্বমোট ২টি সিএনজি আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন তারা ৪ জনে মিলে সিএনজি ২টি ফেনী সদর থানাএলাকা হতে চুরি করেন।

এব্যাপারে ফেনী সদর থানায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ফাজিলপুর হাইওয়ে হাইওয়ে থানার এটিএসআই/ শাহ আলম বাদী হয়ে ১টি চুরি মামলা রুজু করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করেন।